সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে প্রধানমন্ত্রীর ১০০ কোটির বিশেষ তহবিল
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীর রাজনৈতিক অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি রাজনৈতিক দল সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একজন প্রতিনিধিকে সংসদীয় নির্বাচনে মনোনয়ন দিয়েছে। পাশাপাশি খ্রিষ্টান, হিন্দু সম্প্রদায় এবং তফসিলভুক্ত নারীদেরও মনোনয়ন দেওয়া হয়েছে। সব সম্প্রদায়কে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।

