তিন জেলার চরমপন্থী সংগঠনের ৬৫ সদস্যের আত্মসমর্পণ
সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ীর বিভিন্ন চরমপন্থী সংগঠনের ৬৫ সদস্য এসআরবি কার্যালয়ে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের উপস্থিতিতে আত্মসমর্পণ করেছেন।
আমাদের সারাদেশ বিভাগের সর্বশেষ সংবাদ, গভীর প্রতিবেদন এবং এক্সক্লুসিভ কভারেজের সাথে আপডেট থাকুন। বর্তমানে এই বিভাগে মোট ৭৩ টি সংবাদ রয়েছে।
সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ীর বিভিন্ন চরমপন্থী সংগঠনের ৬৫ সদস্য এসআরবি কার্যালয়ে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের উপস্থিতিতে আত্মসমর্পণ করেছেন।
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে অভিযানে মিয়ানমারে পাচারকালে ১০ হাজার কেজি ইউরিয়া সার ও বোটসহ ৯ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় ‘অর্ণব’ প্রবল থেকে অতি প্রবল হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি।
পঞ্চগড়ের বোদার মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে নারীসহ সাতজনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধায় রাতে তারা ভারতে ফিরে যান।
বান্দরবানের রুমার থেগামুখ সীমান্ত দিয়ে ভারত থেকে বম সম্প্রদায়ের তিন পরিবারের ১২ জন দেশে ফিরেছেন। পরিচয় যাচাই শেষে তাদের নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে।
কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে আহত দুই ভারতীয় নাগরিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।
বনানীর ব্যস্ত সড়কে ছুরি হাতে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টাকারী যুবককে ঝুঁকি নিয়ে আটক করে প্রশংসায় ভাসছেন বনানী থানার এসআই বিকিরণ চাকমা।
সিলেটের গোয়াইনঘাটের নলজুড়ি সীমান্তে বিএসএফের গুলিতে বাবলা লিটন (২৮) গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা করেছে।
কক্সবাজারের উখিয়ার ছেপটখালী ও মনখালী সৈকত থেকে তিন মরদেহ উদ্ধার। টেকনাফে নৌকাডুবিতে নিখোঁজ রোহিঙ্গা যাত্রী হতে পারে বলে ধারণা পুলিশের।
আখাউড়ার আব্দুল্লাহপুর সীমান্তে ভারতীয় অংশে মো. শাকিল (১৪) নামে বাংলাদেশি কিশোরের মরদেহ মিলেছে। মৃত্যুর কারণ এখনও অজানা, তদন্ত চলছে।
সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরে ১২ টন ইউরিয়া, রসুন ও পেঁয়াজসহ মিয়ানমারগামী ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। আটক ১০ জন।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মায় নৌকাডুবির ঘটনায় বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত আনা হয়েছে। একজন এখনো নিখোঁজ রয়েছেন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর পর আরও দুজনকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে।
দিনাজপুরের বিরামপুর সীমান্তে ১২ থেকে ১৫ জনকে পুশইনের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তাদের ভারতীয় অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ।
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা মূল্যের ৫৯৫ বস্তা সিমেন্ট ও দুটি বোটসহ ১২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
মানব পাচারকারী চক্রের মাধ্যমে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় পঞ্চগড় সীমান্ত থেকে চার রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে পুশইনের চেষ্টা করলে বিজিবির বাধায় ব্যর্থ হয় বিএসএফ, বর্তমানে তারা শূন্যরেখায় অবস্থান করছেন।
মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পাশাপাশি মাঝারি ধরনের ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী মিয়ানমার সেনা, পুলিশ ও গ্রাম পুলিশের ১৪ সদস্যকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আলীকদম থানায় হস্তান্তর করেছে বিজিবি।
বিজিবি ও আরাকান আর্মির মধ্যে আলোচনার পর নাফ নদী দিয়ে ফিরিয়ে আনা হয় ২৪ জেলেকে, যাদের মধ্যে ১৬ জন বাংলাদেশি ও আটজন রোহিঙ্গা।