বেগম রোকেয়া দিবসে খাগড়াছড়িতে ৩ অদম্য নারীকে সম্মাননা
রূপা মল্লিক শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বিশেষ সাফল্যের জন্য, ফাতেমা খাতুন অর্থনৈতিকভাবে সংগ্রাম করে নিজের অবস্থান শক্ত করার জন্য এবং শান্তি প্রভা চাকমা সফল জননী হিসেবে পরিবার ও সমাজে ইতিবাচক ভূমিকার কারণে এ স্বীকৃতি পান।

