মানিকছড়িতে ১৪ জাতিসত্তার সমাবেশে সিএইচটি সম্প্রীতি জোটের ভ্রাতৃত্বের ডাক
সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং শাক বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি না ফেরার মূল কারণ হলো পরিকল্পিতভাবে পাহাড়ি-বাঙালি বিভাজন বজায় রাখা। একই রাষ্ট্রে বাস করেও আইনগত, সামাজিক ও ভূমি ব্যবস্থাপনায় বৈষম্য তৈরির কারণে দীর্ঘদিন ধরে ভুল বোঝাবুঝি ও উত্তেজনা বাড়ছে।

