নির্বাচনে পাহাড়ে প্রার্থী দিচ্ছে না সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস
তিন পার্বত্য জেলা- রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সংসদীয় আসনগুলোতে নির্বাচন করার বিষয়ে নেতাকর্মীদের একাংশ আগ্রহ প্রকাশ করলেও কেন্দ্রীয় নেতৃত্ব এ নিয়ে দীর্ঘদিন দোদুল্যমান ছিল। পরে মাঠপর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মতামত যাচাই করা হয়। অধিকাংশই বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে না যাওয়ার পক্ষে মত দেন।

