খ্রিস্টানদের বিরুদ্ধে 'অপপ্রচারের' প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন
বক্তারা বলেন, সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্বত্য অঞ্চলে খ্রিস্টানরা নাকি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে- এমন ভিত্তিহীন অপপ্রচার ছড়ানো হচ্ছে। এসব মিথ্যা তথ্য ঘৃণা, বিভেদ ও অবিশ্বাসের মাধ্যমে পাহাড়ে সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

