পার্বত্য চট্টগ্রামে অশান্তি জিইয়ে রেখে কাউকে আর সুযোগ নিতে দেব না: নাহিদ ইসলাম
পাহাড়ে সব জাতিসত্তার মানবাধিকার সুরক্ষা ও ভূমির অধিকার প্রতিষ্ঠার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, “চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা, বমসহ পাহাড়ি জনগোষ্ঠী যেমন ভাষা ও ভূমির অধিকারের জন্য লড়াই করছে, তেমনি এখানকার বাঙালিরাও নানাভাবে বঞ্চনার শিকার। আমাদের সংগ্রামটা আলাদা নয়- এটা একটাই, সম্মিলিত অধিকার অর্জনের সংগ্রাম।”

