আখাউড়া হয়ে ভারতে সন্তু লারমা, সফর ঘিরে রাজনৈতিক জল্পনা
নাম প্রকাশে অনিচ্ছুক ইউপিডিএফ’র একজন জ্যেষ্ঠ নেতা দাবি করেছেন, “পাহাড়ের রাজনীতিতে সন্তু লারমা এখন অনেকটাই কোণঠাসা। দলীয় অস্ত্রভাণ্ডার শক্তিশালী করা এবং সীমান্তে অবস্থানরত সশস্ত্র জেএসএস ক্যাডারদের জন্য নিরাপদ আশ্রয়ের নিশ্চয়তা আদায় করতেই তার এই সফর।”

