ত্রিপুরায় হামলার শিকার জেএসএস'র সদস্যরা, দ্রুত ভারত ছাড়ার নির্দেশ
জেএসএস'র কিছু সশস্ত্র সদস্য ভারতের ত্রিপুরা রাজ্যে দীর্ঘদিন ধরে আশ্রয় ও প্রশিক্ষণ নিয়ে দেশে এসে সন্ত্রাসবাদী কার্যক্রম চালিয়ে আবার সেখানে ফিরে যায়। এভাবে প্রতিনিয়ত অস্ত্রের ঝনঝনানি ও তাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ত্রিপুরার ওই পাহাড়ি জনপদে আতংক ছড়ায়।

