২৯ বছরে চসিকের সর্বোচ্চ পৌরকর আদায়
পৌরকরের (হোল্ডিং ট্যাক্স ও রেইট) উপর ভর করে বিদায়ী ২০২৩–২০২৪ অর্থবছরে ৩৭২ কোটি ৯ লাখ ৩৩ হাজার ৭৬৬ টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এর মধ্যে পৌরকর রয়েছে ২০৮ কোটি ৮০ লাখ ১১ হাজার ৮০৫ টাকা; যা গত ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ।

