সেনাবাহিনীর ভয়ে মানুষের খাগড়াছড়ি ছেড়ে যাওয়ার ভিডিয়োটি এআই দিয়ে তৈরী
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটির কোনো অংশই বাস্তব নয়। বরং এটি গুগলের উন্নত এআই টুল ‘Veo’ ব্যবহার করে তৈরি করা হয়েছে—যা টেক্সট প্রম্পট থেকে সর্বোচ্চ ৮ সেকেন্ডের বাস্তবসম্মত ভিডিও বানাতে সক্ষম। ভাইরাল ভিডিওটির দৈর্ঘ্যও ঠিক ৮ সেকেন্ড, এবং এর নিচের ডান কোণে ‘Veo’ নামের জলছাপ স্পষ্টভাবে দেখা যায়।


