আলীকদমে বাড়ছে হামের উপসর্গ, দুর্গম এলাকায় প্রকোপ সবচেয়ে বেশি
আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে হামের উপসর্গের প্রকোপ সবচেয়ে বেশি। যোগাযোগব্যবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় ম্রো পাড়াগুলোতে পৌঁছাতে সড়কপথ থেকে তিন থেকে সাত ঘণ্টা হাঁটতে হয়। এপ্রিলের শুরু থেকেই সেখানে সংক্রমণ বাড়তে থাকে। ১১ এপ্রিল রিংলতপাড়ায় দুই নবজাতকের মৃত্যু হয়।

