পাহাড়ি কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতে পরিবহন ব্যয় যুক্ত করার আহ্বান: পার্বত্য প্রতিমন্ত্রী
মীর হেলাল বলেন, পার্বত্য অঞ্চলের কৃষকরা দুর্গম পথ পাড়ি দিয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে বাজারে পণ্য পৌঁছে দেন। তাই উৎপাদন খরচের পাশাপাশি পরিবহন ব্যয় ও অতিরিক্ত শ্রমের যথাযথ মূল্য বিবেচনায় নিয়ে কৃষিপণ্যের দাম নির্ধারণ করা প্রয়োজন।

