আইসিজেতে রোহিঙ্গা গণহত্যার মামলার জন্য গাম্বিয়ার প্রশংসা করলেন শামা
আফ্রিকায় শান্তি ও নিরাপত্তাবিষয়ক ডাকার আন্তর্জাতিক ফোরামের বাইরে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোডু এনজির সঙ্গে পৃথক এক বৈঠকে তিনি এই প্রশংসা ব্যক্ত করেন। বৈঠকে গাম্বিয়ার পক্ষ থেকে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের উল্লেখযোগ্য অবদানের প্রশংসা করা হয়।

