শেখ হাসিনার মামলার রায় সরাসরি সম্প্রচার করা হবে: প্রসিকিউটর গাজী মোনাওয়ার
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করবেন।
আমাদের জাতীয় বিভাগের সর্বশেষ সংবাদ, গভীর প্রতিবেদন এবং এক্সক্লুসিভ কভারেজের সাথে আপডেট থাকুন। বর্তমানে এই বিভাগে মোট ১,৪১৫ টি সংবাদ রয়েছে।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করবেন।
আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশের বিষয়টি চূড়ান্ত করা হয়। এরই মধ্যে এই আদেশে সই করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আর বেলা আড়াইটায় জাতির উদ্দেশে ভাষণে গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন প্রধান উপদেষ্টা।
ট্রলার মালিক মো. সৈয়দ আলম বলেন, আরাকান আর্মির কারণে এখন নাফনদ বা সাগরে যাওয়া ক্রমেই ভয়ংকর হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই তারা জেলে ধরে নিয়ে যাচ্ছে। আমাদের একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেলে তারা সেটিসহ পাশে থাকা আরেকটি ট্রলারও আটক করে নিয়ে যায়।
উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গাদের দীর্ঘ সময় শিবিরে অবস্থান মানব পাচার, মাদক চোরাচালান ও অস্ত্র বাণিজ্যের মতো নতুন নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করেছে, যা ক্যাম্প ও স্থানীয় সমাজ উভয়ের জন্য হুমকিস্বরূপ।
ইউএনএইচসিআর জানিয়েছে, ২০২৪ সালের শুরু থেকে রাখাইনে লক্ষ্যভিত্তিক সহিংসতা, গ্রাম ধ্বংস এবং সামরিক দমনপীড়নের ঘটনায় হাজারো রোহিঙ্গা নিহত ও বাস্তুচ্যুত হয়েছে। প্রাণ বাঁচাতে তারা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। অক্টোবরের শেষ নাগাদ নতুন আগতদের বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্নের কাজও চলমান রয়েছে।
প্রদ্যোত বিক্রম মানিক্য দেববর্মা দাবি করেন, পার্বত্য চট্টগ্রামের কিছু উপজাতীয় জনগোষ্ঠী তার কাছে যোগাযোগ জানিয়ে চট্টগ্রাম দখল করে ‘গ্রেটার ত্রিপুরা ল্যান্ড’ গঠন করতে অনুরোধ করেছে এবং সরকারি অনুমতি পেলে তিনি স্বল্প সময়ে (এক বক্তব্যে ২ মিনিট উল্লেখ করেন) চট্টগ্রাম বন্দরে কাবিজ করার সামর্থ্যের কথা জানিয়েছেন।
স্থানীয় সূত্র জানিয়েছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের ইয়াংনি মোরং পাড়া, পংক্রেত মোরং পাড়া, মোমপ্র মোরং পাড়া, মেরুয়া মোরং পাড়া, রেওয়া মোরং পাড়া এবং রাজা মোরং পাড়ায় ইতোমধ্যে নতুন করে কিছু মোরং পরিবার অবস্থান নিয়েছে।
অনুষ্ঠানে শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনার মিজানুর রহমান বলেন, এফসিএন কার্ডের তথ্যের ভিত্তিতে সিম নিবন্ধন দেওয়ার মাধ্যমে রোহিঙ্গাদের বৈধ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। এতে একদিকে মানবিক যোগাযোগ সহজ হবে, অন্যদিকে প্রযুক্তির সহায়তায় অপরাধীচক্রের কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
আগামী বছর মোট ২৮ দিন সাধারণ ছুটি থাকবে, যার মধ্যে ১১ দিন সাপ্তাহিক ছুটির (শুক্র-শনিবার) সঙ্গে মিলে গেছে। এছাড়া নির্বাহী আদেশে আরও বেশ কিছু ছুটি ঘোষণা করা হয়েছে।
ইউনিসেফের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ব্লুম বলেন, “আট বছরের বেশি সময় পর আবার বাংলাদেশে এলাম। এবার এসেছি বিশ্বের সবচেয়ে বড় শরণার্থীশিবির- কক্সবাজারে, যেখানে ১০ লাখের বেশি রোহিঙ্গা রয়েছে, যার অর্ধেকেরও বেশি শিশু।”
ডিএনএ জানিয়েছে, বাংলাদেশ–ভারত সীমান্তের বামুনি, কিষাণগঞ্জ ও চোপড়া এলাকায় ভারত সম্প্রতি তিনটি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করেছে। এর মূল লক্ষ্য- উত্তর-পূর্ব ভারতের জীবনরেখা হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর বা ‘চিকেন নেক’ সুরক্ষা এবং বাংলাদেশকে কেন্দ্র করে উদীয়মান ভূ-রাজনৈতিক সমীকরণে সামরিক প্রান্তিকতা বজায় রাখা।
অধ্যাদেশে জাতীয় মানবাধিকার কমিশনকে গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা দেয়া হয়েছে। পাশাপাশি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ১২০ দিনের মধ্যে বিচার শেষ করার বাধ্যবাধকতা যুক্ত করা হয়েছে।
গত ২৬ অক্টোবর যশোর শিল্পকলা একাডেমিতে দুদকের গণশুনানিতে জমি ইজারা সংক্রান্ত কাজে ঘুষ নেওয়ার অভিযোগে আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করলেও পাকা কলা ঘুষ হিসেবে গ্রহণের বিষয়টি স্বীকার করেন।
টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, ছয় রোহিঙ্গা জেলে অপহরণের তথ্য পাওয়া গেছে। তারা কীভাবে ক্যাম্প ছাড়লেন- তা খতিয়ে দেখা হচ্ছে।
লে. জেনারেল মাইনুর রহমান উল্লেখ করেন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান এলাকায় সাম্প্রতিক অশান্তির ঘটনা চিন্তার কারণ। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম থেকে ঢাকামুখী অস্ত্র আসলে সেটাও আমাদের জন্য একটি বড় প্রশ্ন।
ভ্যাটিকানের সমন্বিত মানব উন্নয়ন মন্ত্রী বলেন, ক্যাম্পে আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, মানুষ তাদের প্রতিদিনের জীবনে বহু গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি। তাদের মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার গভীর আকাঙ্ক্ষা রয়েছে।
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে উপদেষ্টা বলেন, সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের অন্যতম ভিত্তি। শান্তিপূর্ণ পরিবেশ ও অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। বিভ্রান্তিকর তথ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় সতর্ক থাকতে হবে।
বার্মা টাস্ক ফোর্সের চেয়ারম্যান আবদুল মালিক মুজাহিদ বলেন, রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের মানবিকতা বিশ্বে নজিরবিহীন। এখন প্রয়োজন টেকসই শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করে তাদের ভবিষ্যৎ রক্ষা করা।
পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে দুই নারী অফিসে প্রবেশ করে। এ সময় সুবাইরা পাসপোর্ট আবেদনপত্র, ব্যাংক ড্রাফট ও অন্যান্য কাগজপত্র জমা দেন। তার সঙ্গে বাংলাদেশি ভোটার আইডির ভেরিফাইড কপি ও ফটোকপিও ছিল, যা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার এক নারীর নামে।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের ভূমিকাকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। তিনি জানান, এ সংকটে বাংলাদেশ মানবিক দায়িত্ব পালন করছে এবং তুরস্কের সমর্থন সে প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।