ভোটকেন্দ্র স্থাপনে পার্বত্য জেলায় পুলিশ-প্রশাসনের সহায়তা নেওয়ার নির্দেশ ইসির
ইসি কর্মকর্তাদের ব্যাখ্যা অনুযায়ী, পার্বত্য অঞ্চলের বিশেষ পরিস্থিতির কারণে সবসময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। অতীতে ভোট শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে নির্বাচন কর্মকর্তাসহ সাতজন নিহত হওয়ার ঘটনার উদাহরণ রয়েছে।

