রেকর্ড আর হ্যাটট্রিকে বিশ্বকাপ মাতালেন মেসি, স্বপ্নযাত্রা শুরু আর্জেন্টিনার
জাতীয় দলের হয়ে ২০০তম ম্যাচে লিওনেল মেসি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করার রেকর্ড গড়ে আর্জেন্টিনাকে আলজেরিয়ার বিপক্ষে ৩–০ ব্যবধানে জয় এনে দিয়েছেন।
আমাদের খেলা বিভাগের সর্বশেষ সংবাদ, গভীর প্রতিবেদন এবং এক্সক্লুসিভ কভারেজের সাথে আপডেট থাকুন। বর্তমানে এই বিভাগে মোট ৫৩ টি সংবাদ রয়েছে।
জাতীয় দলের হয়ে ২০০তম ম্যাচে লিওনেল মেসি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করার রেকর্ড গড়ে আর্জেন্টিনাকে আলজেরিয়ার বিপক্ষে ৩–০ ব্যবধানে জয় এনে দিয়েছেন।
ফিফা বিশ্বকাপের পঞ্চম দিনে স্পেন, বেলজিয়াম, সৌদি আরব ও ইরানসহ চারটি ম্যাচের সবকটি ড্র হওয়ায় ১৯৫৮ সালের পর ৬৮ বছরে প্রথমবারের মতো একই দিনে চার ম্যাচ সমতায় শেষ হওয়ার বিরল ঘটনার পুনরাবৃত্তি ঘটল।
বিশ্বকাপ অভিষেকেই কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে জার্মানি ফের স্মরণ করিয়ে দিল ২০১৪ সালে ব্রাজিলের মাটিতে ঘটে যাওয়া সেই ভয়াবহ সেমিফাইনালের কথা।
ম্যাচের ৩২তম মিনিটে মরক্কোর বিপক্ষে গোল করে ব্যক্তিগত নৈপুণ্যে সমতা ফেরান ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলের জার্সিতে নিজের ৫০তম ম্যাচে গুরুত্বপূর্ণ এই গোল করেন রিয়াল মাদ্রিদ তারকা।
মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিকেরা।
এবারের বিশ্বকাপে দলসংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হয়েছে। ফলে গ্রুপ পর্বে ম্যাচের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রথম রাউন্ডে অনুষ্ঠিত হবে ৭২টি ম্যাচ। সেখান থেকে ৩২টি দল জায়গা করে নেবে নকআউট পর্বে।
১১ জুন মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও অ্যাজতেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে বিশ্বকাপের। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন মানা, আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা ও টাইলার মতো তারকারা।
পিসিবি চেয়ারম্যান টিম ম্যানেজমেন্টকে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দিয়েছেন এবং একটি বিকল্প পরিকল্পনা তৈরির কথা বলেছেন। অর্থাৎ, পাকিস্তান যদি শেষ মুহূর্তে বিশ্বকাপে অংশ না নেয়, তবে দলটি সেই সময়ে অন্য কোনো দ্বিপাক্ষিক সিরিজ বা কার্যক্রমে অংশ নেবে।
বিসিবি সূত্র জানায়, আইপিএলে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলি এই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। ওই ঘটনায় একজন আন্তর্জাতিক ক্রিকেটারের নিরাপত্তা ও পেশাগত নিশ্চয়তা নিয়ে প্রশ্ন ওঠে বলে বোর্ড মনে করছে।
কলকাতায় পৌঁছেই আয়োজকদের চরম অব্যবস্থাপনার শিকার হন আর্জেন্টাইন ফরোয়ার্ড। যুবভারতী ক্রীড়াঙ্গনে মাত্র এক ঘণ্টার মধ্যেই গ্যালারিতে হট্টগোল, ভাঙচুর ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। মেসিকে এক নজর দেখার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ সমর্থকেরা চেয়ার ও বোতল ছুড়ে প্রতিবাদ জানান।
১৯৯৯ সালে টেস্ট খেলা শুরু করার পর দীর্ঘ ২৫ বছরে এ মাইলফলক ছুঁতে পারেননি দেশের কোনো স্পিনার বা পেসার- তাইজুলই হলেন সেই প্রথম কীর্তিমান।
মুশফিকের এই কীর্তির মালিকানায় তার আগে ছিলেন জো রুট, ডেভিড ওয়ার্নার, রিকি পন্টিং, ইনজামাম উল হক, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, গর্ডন গ্রিনিজসহ আরও কয়েকজন কিংবদন্তি।
প্রথমবারের মতো এমএলএস কাপ প্লে-অফের কনফারেন্স সেমিফাইনালে উঠেছে দলটি। ‘বেস্ট অব থ্রি সিরিজের’ নির্ধারণী ম্যাচে নাশভিলকে ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি। রাতটা ছিল লিওনেল মেসির- দুই গোল, এক অ্যাসিস্ট আর আরেকটি গোলের সূচনা; সব মিলিয়ে দাপুটে উপস্থিতি।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা মাসুদুজ্জামান বলেন, “৬ অক্টোবরের নির্বাচন কারচুপির সব সীমা ছাড়িয়ে গেছে। আমরা এই নির্বাচন গ্রহণ করি না। আমাদের মতে, নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অবৈধ। যেহেতু ক্রিকেটের সৌন্দর্যই হারিয়ে গেছে, তাই আমরা ঘোষণা দিচ্ছি প্রিমিয়ার ডিভিশন থেকে শুরু করে সব স্তরের লিগে আর অংশ নেব না। আপাতত ক্রিকেট বন্ধ থাকবে।”
এবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন— “তাকে (সাকিব) বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না। জাতীয় দলের জার্সি পরার সুযোগও তার আর নেই।
সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন স্পষ্ট করে বলেন, "শেষ ম্যাচটা জিততে চাই। দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই।"
ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে জিতিয়েছেন আর্জেন্টাইন তারকা।
মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপে ঐতিহাসিক যোগ্যতার কাছাকাছি পৌঁছেছে বাংলাদেশ।
সেনাপ্রধান জানান, ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ম্যারাথনের পাশাপাশি দেশের বড় শহর ও জেলা পর্যায়ে নিয়মিতভাবে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে।
সে স্মৃতিই ফিরে আসছে বছর দুয়েক পর। উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে দ্বিতীয় সেমি-ফাইনালে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ভারতকে হারিয়ে ফাইনালে উঠে নেপাল। এতে গতবারের মতো এবারও চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে নেপাল ও বাংলাদেশ।