পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র বন্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন
বক্তারা পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে আলাদা রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র নস্যাৎ করতে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আমাদের পার্বত্য চট্টগ্রাম বিভাগের সর্বশেষ সংবাদ, গভীর প্রতিবেদন এবং এক্সক্লুসিভ কভারেজের সাথে আপডেট থাকুন। বর্তমানে এই বিভাগে মোট ১,৩৯৪ টি সংবাদ রয়েছে।
বক্তারা পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে আলাদা রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র নস্যাৎ করতে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সফরের অংশ হিসেবে তিনি বিলাইছড়ি অঞ্চলের স্থানীয় যুব সংগঠন এবং উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবগত হন।
খাগড়াছড়িতে শীতের প্রকোপ কিছুটা কম থাকলেও তুলনামূলক রোগীর সংখ্যা বেশি। রবিবার জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১৬০ জন। এদের মধ্যে অধিকাংশই নিউমোনিয়া, সর্দি-কাশিসহ শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত।
ভয়েস অব বাংলাদেশ হিন্দুস নামের এক্স হ্যান্ডলে গত ১২ জানুয়ারি এ দাবি-সংবলিত একটি পোস্ট করা হয়। তবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোনো নারীকে নির্যাতন কিংবা অপহরণ শীর্ষক দাবিগুলো সঠিক নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।
আদিবাসী না উপজাতি এ প্রসঙ্গে পিনাকী ভট্টাচার্য বলেন, ইন্ডিজিনাস বা আদিবাসী তাদেরকেই বলে যারা একটি নির্দিষ্ট ভৌগলিক অঞ্চলে ঐতিহাসিকভাবে বসবাস করে আসতেছে, সভ্যতার শুরুর আগে থেকে। সে হিসেবে তিনি উপজাতিদের উদ্দেশ্যে বলেন, আপনারা আদিবাসী নন।
তিনটি তামাকের খামার বাড়ি থেকে ৭ জন তামাক চাষী ও শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ের একটি সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম উদ্ধার অভিযান চালাচ্ছে।
মাংলাও মারমা (২১) নামে এই উপজাতি যুবকের কাছ থেকে একটি গাদা বন্দুক উদ্ধার করা হয়। বন্দুকটি বস্তায় মুড়িয়ে রাখা ছিল, যা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশির সময় উদ্ধার করেন।
সম্প্রতি ভূমি বিষয়ক আন্তর্জাতিক এই জোটের কাউন্সিল প্রতিনিধিদের ভোটে কো-চেয়ার নির্বাচিত হয়ে পল্লব চাকমা ২০২৫-২০২৭ সময়কালের জন্য এই দায়িত্ব পালন করবেন।
মানিকছড়ি উপজেলার যোগ্যছোলা ইউনিয়নের গরমছড়ি এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় এক সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করা হয়।
বাংলাদেশ এ পোর্ট দিয়ে ভারত থেকে কিছু আমদানি করবে কিনা এবং রামগড় স্থলবন্দর কবে চালু ও যাত্রী পারাপারের বিষয়টিও কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে
মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষে প্রাণ বাঁচাতে ১১ জানুয়ারি ভোরে ৫৩ জন পালিয়ে নয়াপাড়া ইউনিয়নের বুচিতং সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন।
পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের উন্নয়নের নামে প্রকৃতি ও পরিবেশের কোনও বিরূপ কিছু ঘটানো যাবে না। বন-জঙ্গল ও প্রাণীকুলের পরিবেশকে অক্ষুণ্ণ রেখে ইকোসিস্টেমে পরিবেশ বান্ধব বাঁশ চাষকে গুরুত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরেন তিনি।
ইউপিডিএফ কর্তৃক ভয়ংকর নারী নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। ঘটনাটির সঙ্গে ইউপিডিএফ এর বাঘাইছড়ি সাজেক ইউনিট সরাসরি জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৫৭ বিজিবির জেসিও নায়েব সুবেদার মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বুচির মুখ নামক স্থানে পরিচালিত অভিযানে ১২ জন পুরুষ, ১০ জন মহিলা এবং ৩৭ শিশুসহ মোট ৫৮ জন মায়ানমারের নাগরিক (রোহিঙ্গা) কে আটক করা হয়েছে।
অপহরণের শিকার গ্রামবাসীদের ধুদুকছড়া ভারতবর্ষ পাড়ায় ইউপিডিএফ এর আস্তানায় রাখা হয়েছে বলে একটি বিশেষ সূত্রে জানা যায়।
‘পর্যটকবাহী জিপ গাড়িটি মঙ্গলবার সকালে খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা হয়েছিল। শিজকছড়া এলাকায় গাড়িটির চাকা পাংচার হয়ে উল্টে যায়।
তারুণ্যের উৎসব ২০২৫' উপলক্ষে রিজার্ভ বাজার শহীদ এম আব্দুল শুক্কুর মাঠ প্রাঙ্গণে লোক ও কারুশিল্প মেলা (১৬-২৪ জানুয়ারি,২০২৫) এর আয়োজন করা হয়েছে ।
৬ জানুয়ারি সোমবার জন প্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) শামীম আরা রিনিকে বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অভিযানে পাগলিছড়াতে উদ্ধার হওয়া ক্যাম্পটিতে পর্যবেক্ষণ চৌকি, প্রশিক্ষণ মাঠ, আবাসস্থল ও সড়কসহ বিশাল এলাকাজুড়ে বিস্তৃত ছিল। যমচুগে উদ্ধার হওয়া অপর ক্যাম্পটিতে নিরাপত্তা বাহিনীর অভিযান প্রতিহত করার জন্য বাঙ্কার তৈরি করা হয়েছিল।
এই সমাবেশে পাহাড়ি বাঙালি, বিভিন্ন ধর্ম, বর্ণ, গোত্র ও সম্প্রদায়ের প্রতিনিধি, জেলার সামাজিক ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক ও গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য প্রদান করেন।