নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বৈধ করতে চায় মিয়ানমার জান্তা
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি সরকারের পতনের পর থেকে টানা পাঁচ বছর ধরে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমার। রাজনৈতিক অচলাবস্থা ও সহিংসতার অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন আয়োজনের পথে হাঁটলেও জান্তা সরকারের এই উদ্যোগকে বিশ্বাসযোগ্য মনে করছেন না অধিকাংশ নাগরিক।

