নিয়োগ জালিয়াতির প্রতিবাদে রাঙ্গামাটি জেলা পরিষদে সম্পূর্ণ শাটডাউন
আন্দোলনকারীরা অভিযোগ করেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের আওতাধীন প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে বৈষম্যমূলক কোটা কাঠামো প্রয়োগ করা হচ্ছে, যার ফলে মেধাবী শিক্ষার্থীরা বারবার বঞ্চনার শিকার হচ্ছেন। তারা দাবি জানান- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী ৯৩ শতাংশ মেধা ও ৭ শতাংশ কোটা নিশ্চিত করে নিয়োগ দিতে হবে।

