সংখ্যাগরিষ্ঠ চাকমাসহ অন্যান্য জাতি দ্বারা বৈষম্যের শিকার মারমাদের প্রতিবাদ
ছাত্র-জনতার আন্দোলনের স্পিরিটে ধারণ করে পার্বত্য চট্টগ্রামেও জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে অংশ নিয়েছিল। আশা ছিল বৈষম্যহীন সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে উঠবে। কিন্তু পার্বত্য চট্টগ্রামের অন্যতম বৃহৎ জনগোষ্ঠী মারমা সম্প্রদায় আশাহত হয়েছে। দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ মারমা সম্প্রদায় মহান স্বাধীনতা যুদ্ধ থেকে সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসলেও যুগে যুগে বিভিন্নভাবে বঞ্চিত হয়ে আসছে।

